Terms & Conditions of Warranty Claim for Smart Devices

●   iPhone 17, 16 & 15 Series, MacBook, Mac mini, iPad, Apple Watch, Apple AirPods (ওয়ারেন্টি সম্বলিত) এর জন্য Apple 1 Year International Warranty প্রযোজ্য হবে। যা PhoniXa নিজ দায়িত্বে Claim করে দিবে, কোন ধরনের Hidden Charge প্রযোজ্য নয়।  

● ডিভাইসের Active / Inactive স্ট্যাটাস এবং দৃশ্যমান সমস্যা (স্ক্র্যাচ/ত্রুটি/কালার/বক্সের এক্সেসরিজ) ক্রেতাকে আউটলেট ত্যাগের পূর্বে যাচাই-বাছাই নিশ্চিত করে নিতে হবে  এছাড়াও অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিলে Unboxing করার সময় অবশ্যই ভিডিও করে রাখতে হবে এবং তা ওয়ারেন্টির জন্য সংরক্ষন করতে হবে।পরবর্তীতে এ সংক্রান্ত কোন অভিযোগ গ্রাহ্য হবে না। 

●   বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইসে সফটওয়্যার (Update আগে বা দেরীতে আসা ইত্যাদি), Operating System Update জনিত কোন কারণে ফোনে Display/Hardware/Battery Issue/Overheating, Network Issue ও হার্ডওয়ার জনিত সমস্যা হচ্ছে যার সমাধান শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং কোম্পানি  করতে পারবে। এ সকল সমস্যার সম্মুখীন হলে PhoniXa কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না।

●     ফোন ক্রয়ের পূর্বেই ফোনটি Blacklisted কিনা তা অবশ্যই চেক করে নিতে হবে এখেত্রেও পন্যটি অনলাইনে হাতে পাওয়ার সাথে সাথেই উপযুক্ত তথ্য সহ আমাদের কে অবহিত করতে হবে পরবর্তীতে Apple Gadgets কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না।

●    ডিসপ্লে-টাচ /সফটওয়্যার ইস্যু ব্যতীত সকল দৃশ্যমান সমস্যার জন্য ১০ দিনের ওয়ারেন্টি প্রযোজ্য শুধুমাত্র Smartphone/Tab/TV-এর জন্য আপনার ডিভাইসের সুরক্ষার জন্য UV গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা থেকে বিরত থাকুন ।

● এছাড়াও ১ (এক) বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন Smartphone/Tab/TV (Parts/Hardware excluded) এর জন্য অর্থাৎ পরিবর্তন ছাড়া শুধুমাত্র সার্ভিসিং এর মাধ্যমে ডিভাইস মেরামত করা গেলে কোন চার্জ এর প্রয়োজন নেই,  তবে পার্টস পরিবর্তনের প্রয়োজন হলে ক্রেতাকে অবশ্যই তার  মূল্য পরিশোধ করতে হবে। Installation চার্জ  PhoniXa বহন করবে। লক্ষণীয়, এক্ষেত্রে সার্ভিসিং পার্টস মার্কেটে Availability এর  উপর নির্ভর করবে।

Terms & Conditions for Accessories Warranty Claim

●     অফিসিয়াল ওয়ারেন্টি সম্বলিত Accessories (Smart Watch, AirPods, Power Adapter, Cable, Bluetooth Speaker, Stylus ইত্যাদি) এর ওয়ারেন্টি Claim এর ক্ষেত্রে পণ্যের ইনভয়েস/বিল, বক্স (সকল কনটেন্ট সহ) এবং ওয়ারেন্টি স্টিকার সংরক্ষণ করা বাধ্যতামূলক।

●     শুধুমাত্র Non-Warranty পণ্যের ক্ষেত্রে ৩ দিনের Repair ওয়ারেন্টি প্রযোজ্য হবে।

●     Samsung এর Watch, Buds এবং Apple Watch, AirPods, Pencil, Mouse, Keyboard (Apple 1 Year Warranty ব্যতীত পণ্য) এর জন্য ১০ দিনের Repair ওয়ারেন্টি প্রযোজ্য।

●    Phone, MacBook, iPad, Tab, AirPods, Watch ও Bag-এর Cover, Screen/Camera Protector এবং Strap–এর ক্ষেত্রে কোনো ধরনের ওয়ারেন্টি প্রযোজ্য নয়। ক্রেতাকে অবশ্যই আউটলেট ত্যাগের পূর্বে পণ্যের স্ক্র্যাচ, ত্রুটি, কালার ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে অথবা অনলাইনে পণ্যটি হাতে পাওয়ার সাথে সাথেই উপযুক্ত প্রমান ভিডিও সহ আমাদের জনাইলে সেক্ষেত্রে প্রডাক্ট এর Support দেয়া হবে এ সংক্রান্ত পরিবর্তীতে কোনো অভিযোগের জন্য Phonixa কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না।

বিশেষ দ্রষ্টব্যঃ নিম্নোক্ত শর্তসমূহ ডিভাইস এবং এক্সেসরিজ উভয় ক্ষেত্রে প্রযোজ্য

●     বিক্রিত পণ্য অফেরতযোগ্য (কোন অবস্থাতেই ক্রয়কৃত পণ্য পরিবর্তন করে অন্য কোন পণ্য নেয়া যাবে না)। ক্রয়কৃত পণ্যে কোন দৃশ্যমান সমস্যা না পাওয়া গেলে তা ওয়ারেন্টির জন্য প্রযোজ্য হবে না।

●     ক্রয়কৃত প্রোডাক্টে ক্রয়ের দিন সহ ১০ দিনের মধ্যে কোন দৃশ্যমান সমস্যা না পাওয়া গেলে অথবা কোন কারণে পছন্দ না হলে PhoniXa এর এক্সচেঞ্জ পলিসি অনুযায়ী সর্বনিম্ন 20% থেকে  সর্বোচ্চ 35% পর্যন্ত কন্ডিশন অনুযায়ী আপনার প্রোডাক্ট এর মূল্য কর্তন করে  এক্সচেঞ্জ করতে পারবেন।

●     একই পণ্য বিভিন্ন Sales Region ভিত্তিক ভিন্ন ভিন্ন সফটওয়্যার রেস্ট্রিকশন অথবা Hardware Change থাকতে পারে এবং Production Batch-এর ভিন্নতার কারণে আপনার পূর্বে ব্যবহৃত পণ্যটির সাথে নতুন পণ্যটির কিছুটা তারতম্য হতে পারে (যেমন: ফিটিংস / ডিসপ্লে রং / হেডফোনের সাউন্ড কোয়ালিটি / প্যাকেজিং ইত্যাদি)। এই সকল বিষয় ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট এর আওতামুক্ত।

●    ওয়ারেন্টি যুক্ত পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে। যদি কোন পণ্য সমাধান এর অযোগ্য হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে পণ্য রিপ্লেস করে দেওয়া হবে।

● রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি  শুধুমাত্র একবারের জন্যই প্রযোজ্য। তবে সে ক্ষেত্রে (স্ক্র্যাচ/ত্রুটি/কালার/এক্সেসরিজ ও বক্স-সকল কনটেন্ট সহ) সব অক্ষত থাকতে হবে।

●   অফিসিয়াল ব্র্যান্ডের ডিভাইসের ক্ষেত্রে ক্রেতাকে উক্ত ব্র্যান্ডের নিজস্ব ওয়ারেন্টি পলিসি অনুযায়ী তাদের নিজস্ব অফিসিয়াল সার্ভিস সেন্টারে গিয়ে সকল ওয়ারেন্টি সুবিধা নিতে  হবে।  PhoniXa এর মাধ্যমে ওয়ারেন্টি Claim করতে হলে অবশ্যই গ্রাহককে অতিরিক্ত সময় প্রদান করতে হবে।

●     কুরিয়ারের মাধ্যমে নেওয়া পণ্যে যদি কোন ত্রুটি দেখা যায়, তবে পণ্যটি ব্যবহার না করে ওয়ারেন্টি Claim করার জন্য অবশ্যই অর্ডারটি রিসিভের দিন বা ২৪ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার সাপোর্টে জানাতে হবে (সকাল ১০টা থেকে রাত 12টা পর্যন্ত)।  01629660304 (Call + WhatsApp)

● কুরিয়ারের মাধ্যমে পণ্য কিনলে Unboxing ভিডিও অবশ্যই PhonIxa এর নিজস্ব বক্স/স্টিকার খোলা থেকে শুরু করতে হবে (কোন অবস্থাতেই Pause করা ভিডিও গ্রহণযোগ্য নয়), এবং পণ্যটি সঠিকভাবে কাজ করছে কিনা তা বুঝার সুবিধার্থে Unboxing থেকে Connection পর্যন্ত  ভিডিও করতে হবে। যেন পণ্যে কোনো ত্রুটি দেখা দিলে ভবিষ্যতে প্রমাণ হিসাবে উপস্থাপন করা যায়।

●    ওয়ারেন্টি এর সময় অতিক্রম হওয়ার পর কোন প্রকার ওয়ারেন্টি Claim গ্রহনযোগ্য হবে না।

●   যেকোনো প্রকার রিফান্ড PhoniXa এর রিফান্ড পলিসি দ্বারা নির্ধারিত হবে (রিফান্ডের ক্ষেত্রে পেমেন্টকৃত চ্যানেলেই রিফান্ড করা হবে এবং অনলাইন


EMI রিফান্ডের ক্ষেত্রে শুধুমাত্র প্রোডাক্টের মূল্য রিফান্ডের আওতাভুক্ত হবে, EMI চার্জ রিফান্ডের আওতামুক্ত থাকবে)। 

**যে কোন পণ্যের ওয়ারেন্টি Claim করতে ইনভয়েস/বিল, পণ্যের বক্স (সকল কনটেন্ট সহ), ও বক্সের ওয়ারেন্টি স্টিকার সহ স্বশরীরে আমাদের আউটলেট  আসতে পারবে অথবা সকল প্রমান সহ আমাদের ঠিকানায় কুরিয়ার ও করতে পারবে । 

** পণ্যের ডিসপ্লে / টাচ ইস্যু, লিকুইড ড্যামেজ, ফিজিক্যাল ড্যামেজ, বৈদ্যুতিক শর্ট সার্কিট জনিত ইস্যু, প্রোডাক্টের বক্স ড্যামেজ হলে তা ওয়ারেন্টির আওতামুক্ত থাকবে।**  

** ওয়ারেন্টি Claim করতে ৩ থেকে সর্বোচ্চ ৫০ কর্মদিবস পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে।**

** পূর্বের কোনো ঘোষণা ছাড়াই যেকোনো সময় PhoniXa কর্তৃপক্ষ যেকোনো পলিসি পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন করার পূর্ণ অধিকার সংরক্ষন করে।**

উপরে বর্ণিত সকল নিয়ম নীতি সম্পর্কে অবগত হয়ে PhoniXa হতে পণ্য ক্রয় করলাম।